শেকড়

এখানে আপনার স্মৃতি রয়েছে

শেকড় (Shekor) বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনধারা, এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি স্মৃতিভিত্তিক ডিজিটাল সংগ্রহশালা। এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো আমাদের চারপাশে হারিয়ে যেতে বসা ইতিহাস, স্মৃতি, ব্যক্তি-গল্প, স্থানিক পরিবর্তন এবং সামাজিক-সাংস্কৃতিক অনুষঙ্গগুলো সংরক্ষণ করা। “সময় শুধু সামনে এগিয়ে যায় না, পেছনেও রেখে যায় গল্পের ছায়া। সেই ছায়ার ভেতরেই লুকিয়ে থাকে আমাদের শেকড়, আমাদের পরিচয়।”

নামশেকড়
ইংরেজিShekor
কার্যকাল০২ আগস্ট, ২০১৮–বর্তমান
ধরণইতিহাস • ঐতিহ্য • সংস্কৃতি • সংগ্রহশালা
পরিবেশিতবিশ্বব্যাপী
ভাষাবাংলা
প্রতিষ্ঠাতাআরিফ হোসেন
উদ্যোগকুহুডাক
ওয়েবসাইটshekor.org

সংক্ষিপ্ত বর্ণনা

একটা সময় ছিল যখন পুরনো বাড়ির বারান্দা, গ্রামীণ রাস্তা, আড্ডার মাঠ কিংবা অচেনা অথচ পরিচিত গন্ধের কোনো জায়গা আমাদের জীবনের অংশ ছিল। সময়ের প্রবাহে সেসব স্থান, মানুষ আর অভিজ্ঞতা একে একে হারিয়ে যেতে বসেছে। শেকড় ঠিক সেই হারানো স্মৃতিগুলোকেই ধরে রাখার একটি উদ্যোগ। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প, স্মৃতি বা অভিজ্ঞতা থাকে, যেগুলো শুধু ব্যক্তিগত নয় – বরং সময়ের দলিল। শেকড় সেই দলিলগুলোকে খুঁজে বের করে, সংরক্ষণ করে এবং একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে উপস্থাপন করে।

উদ্দেশ্য

আমাদের চারপাশে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। পুরনো বাড়ি ভেঙে নতুন টাওয়ার উঠছে, চায়ের দোকান হারিয়ে যাচ্ছে, গ্রামীণ হাট মিশে যাচ্ছে শহরের শপিং মলের ভিড়ে। এসবের মাঝেও কিছু মানুষ আছেন, যাদের মনে এখনও বয়ে চলে পুরনো দিনের কথা, হারানো পথে হাঁটার স্মৃতি, অথবা এক টুকরো গ্রাম-জীবনের চিহ্ন।

আমাদের উদ্দেশ্য হলো:

  • হারিয়ে যাওয়া ব্যক্তিগত বা সামাজিক স্মৃতি সংরক্ষণ করা
  • সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের দলিল তৈরি করা
  • ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের অতীতের চিহ্ন রেখে যাওয়া
  • গবেষক, ইতিহাসবিদ ও সাধারণ মানুষের জন্য একটি উন্মুক্ত জ্ঞানভান্ডার গড়ে তোলা

শেকড় কাদের জন্য

শেকড় মূলত তাদের জন্য, যারা জানতে, বুঝতে এবং সংরক্ষণ করতে ভালোবাসেন। গবেষক, শিক্ষার্থী এবং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ শেকড় ব্যবহার করতে পারেন।

এটি তাদের জন্যও উপযুক্ত, যারা নিজেদের অভিজ্ঞতা, স্মৃতি ও গল্প সংরক্ষণ করতে চান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যেতে আগ্রহী। এখানে প্রতিটি মানুষই একজন স্মৃতি সংরক্ষক, আর প্রতিটি গল্পই হয়ে উঠতে পারে সময়ের মূল্যবান দলিল।

সোশ্যাল মিডিয়ায় শেকড়

শেকড়শেকড়

শেকড়ে আপনার অবদান রাখুন

আপনার জানা ইতিহাস, স্মৃতি বা গল্প আমাদের সাথে শেয়ার করুন যা এখনো শেকড়ে প্রকাশিত হয়নি।